বারাসতের সাউথ কাজিপাড়ায় মিল্লাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য শিবির
বঙ্গদর্পণ :
উত্তর ২৪ পরগনার বারাসত পৌরসভার অন্তর্গত সাউথ কাজিপাড়ায় মিল্লাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা শিবির। সমাজসেবার লক্ষ্যে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষের জন্য হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।
তিনজন অভিজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে আয়োজিত এই দাতব্য চিকিৎসা শিবিরে প্রায় ৩০০ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫০ জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ৫৯ জন দুস্থ রোগীর চক্ষু পরীক্ষা এবং ৪০ জনের সুগার পরীক্ষা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসত পৌরসভার উপ-পুরপ্রধান তাপস দাশগুপ্ত, সাউথ কাজিপাড়া ১৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শামসুন নাহার, ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মারিয়াম মাসুদ কাজী, চাঁদপুর আলিয়া একাডেমির সম্পাদক ও ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ ফিরোজ উদ্দিন, জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল হালিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিল্লাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক আব্দুর রাজ্জাক ও সভাপতি মোঃ যাইন-আল আবেদীন। সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন স্থানীয় সঞ্চালক মোঃ আব্দুল হালিম।