Tranding
জাতীয় খবর / September 22, 2025

ওয়াকাফ সংশোধনী আইন ২০২৫: মসজিদ ও কবরস্থানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে জমিয়ত ও জামাত

ওয়াকাফ সংশোধনী আইন ২০২৫-এর অন্তবর্তীকালীন রায় প্রকাশের পর জমিয়ত উলামায়ে হিন্দ ও জামাতে ইসলামী হিন্দ বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে প্রায় চার লক্ষ নথিভুক্ত ওয়াকাফ সম্পত্তির মধ্যে অধিকাংশই মসজিদ ও কবরস্থান—যেগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে।

যদিও অন্তবর্তীকালীন রায়ে কিছু সদর্থক দিক রয়েছে, যেমন:

  • ওয়াকাফ বোর্ডের সিইও পদ মুসলিমদের জন্য সংরক্ষিত রাখা

  • বোর্ডে অমুসলিম সদস্য সংখ্যা হ্রাস

  • জেলা প্রশাসকের ক্ষমতা সীমিত করে ওয়াকাফ ট্রাইব্যুনালের গুরুত্ব পুনরায় নিশ্চিত করা

তবুও, জমিয়তের সর্বভারতীয় সভাপতি মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী এবং জামাতের সর্বভারতীয় নেতা সৈয়দ সাদাত উল্লাহ হুসাইনি এক যৌথ প্রতিক্রিয়ায় জানান, দেশে প্রায় ১,২০,০০০ মসজিদ ও ১,৫০,০০০ কবরস্থানের ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.