অস্ত্র আছে, সম্পদ আছে—তবু ভীরু কেন আজকের আরব?
অনলাইন বঙ্গদর্পণ :
টাকা মানুষকে ভীরু করে তোলে—এই সত্য আজ আরব বিশ্বে স্পষ্ট হয়ে উঠেছে।
কাতারের কাছে রয়েছে ১৩৮টি ট্যাঙ্ক, ৯২২টি সশস্ত্র যুদ্ধযান, ১৬টি রকেট মিসাইল এবং মোট ২০৫টি বিমান, যার মধ্যে ৯৬টি যুদ্ধবিমান। গত এক দশকে কাতার আমেরিকা থেকে এফ-১৫, ফ্রান্স থেকে রাফেল এবং ব্রিটেন থেকে ইউরোফাইটার টাইফুন কিনে তার বিমানবাহিনীকে শক্তিশালী করেছে। একইভাবে সৌদি আরব ও দুবাই বিশ্বের সর্বাধিক অস্ত্র-ক্রেতা দেশগুলোর মধ্যে অন্যতম।
তবুও প্রশ্ন জাগে—কেন আজকের আরবরা ভীরু?
বয়োজ্যেষ্ঠরা বলেছেন, ভোগবিলাস হৃদয়কে মৃত করে দেয়, অন্তরে ভর করে ভীরুতা। ঠিক তাই ঘটেছে বর্তমান আরবদের ক্ষেত্রে।
একসময় তাদের পূর্বপুরুষদের ছিল না খাবার, ছিল না পানি, ছিল না কাপড়, ছিল না অস্ত্র। তবু ছিল অদম্য সাহস, অটল শক্তি ও দৃঢ় ইমান। খেজুর খেয়ে কিংবা অনাহারে থেকেও তারা কিসর ও কায়সরের মতো শক্তিশালী সাম্রাজ্য মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। চীন থেকে স্পেন পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে তুলেছিলেন।
আজ সেই বীর পূর্বপুরুষদের তুলনায় বর্তমান প্রজন্মের হাতে অস্ত্র ও ধন আছে, কিন্তু নেই সেই সাহস ও আত্মবিশ্বাস।
(ত্বহা আলী খানের ফেসবুক থেকে সংগৃহীত)