Tranding
জেলার খবর / November 25, 2025

পথ চলা শুরু হলো বঙ্গদর্পণ পত্রিকার 

বিশেষ প্রতিনিধি :২৩-শে নভেম্বর রবিবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের চাঁদপুর আলিয়া একাডেমী মিশনে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক "বঙ্গদর্পণ" পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সাবির সিদ্ধার্থ গফফার এবং বিশিষ্ট সমাজসেবী ও ন্যাশনাল মিডিয়া কাউন্সিলের চেয়ারম্যান মোস্তাফিজ হাশেমী সহ বারাসাত প্রেস ক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত, চাঁদপুর আলিয়া একাডেমী ম্যানেজমেন্ট কাউন্সিল এর সম্পাদক আলহাজ্ব ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী, আইনজীবী মোঃ শামীম উদ্দিন, আইনজীবী সাহেব আলী,বঙ্গদর্পণ পত্রিকার সম্পাদক মোঃ আবু হানিফা, কার্যনির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, আলিয়া একাডেমী ম্যানেজমেন্ট কাউন্সিলের সহ-সম্পাদক মিনহাজ উদ্দিন, আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, মিশনের একাডেমিক ইনচার্জ আলহাজ্ব মোঃ এরশাদ আলী, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল হক মোল্লা সহ একঝাঁক সমাজ মাধ্যমের সক্রিয় সদস্য ও স্থানীয় আমন্ত্রিত জনসাধারণ । এই উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এতদঞ্চলের অন্যতম শিক্ষা,স্বাস্থ্য,সংস্কৃতি ও সমাজ কল্যাণ সংস্থা "চাঁদপুর নূরিয়া য়া সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন"-এর সহযোগিতায় দেগঙ্গা এলাকার বিভিন্ন প্রান্তের ৫০০-জন গরিব, অসহায় ও বিধবাদের মধ্যে উপহার হিসেবে কম্বল প্রদান করা হয় । এ বিষয়ে চাঁদপুর "আলিয়া একাডেমী ম্যানেজমেন্ট কাউন্সিল"-এর সম্পাদক ও চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর কর্ণধার সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ্ব ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী বলেন, সমাজের প্রতি নৈতিক দায়বদ্ধতার জন্য প্রতিবছরের মত এবারও অসহায়,গরিব ও বিধবাদের মধ্যে এই উপহার সামগ্রী প্রদান করা হলো । উল্লেখযোগ্য বিষয় হলো, এদিন চাঁদপুর আলিয়া একাডেমী মিশনের এস,আর,এম-কনফারেন্স হলে "বঙ্গদর্পণ" সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশের পাশাপাশি "ইউনাইটেড ডিজিটাল মিডিয়া কাউন্সিল" নামের স্বতন্ত্র একটি সংগঠন তৈরি হলো । উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন ন্যাশনাল মিডিয়া কাউন্সিলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী মোস্তাফিজ হাশেমী, সভাপতি হিসেবে বারাসাত প্রেস ক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত এবং সহ-সভাপতি হিসেবে আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মাদ শফী সর্বসম্মতভাবে মনোনীত হলেন ।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.