Tranding
রাজ্যের খবর / November 12, 2025

ভোটার তালিকা যাচাইয়ে নতুন উদ্যোগ: পশ্চিমবঙ্গে শুরু ভোটার SIR প্রক্রিয়া, জানুন কার নাম থাকবে, কার বাদ পড়তে পারে

পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটার তালিকা যাচাইয়ের কাজ। রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার SIR (Systematic Identification and Revision) ফর্ম পূরণের প্রক্রিয়া, যা চলবে ,আগামী ৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, এবার ভোটার তালিকা সম্পূর্ণভাবে হালনাগাদ করতে SIR প্রকল্প চালু করা হয়েছে।

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, যাদের নাম ইতিমধ্যেই ভোটার তালিকায় রয়েছে, তাদের প্রত্যেককেই অনলাইন বা অফলাইন মাধ্যমে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। যাদের ভোটার কার্ড হাতে আছে কিংবা আবেদন করা হয়েছে কিন্তু কার্ড পাওয়া যায়নি — তারাও এই ফর্ম পূরণের আওতায় পড়বেন।

তবে ১৮ বছরের কম বয়সিদের এই ফর্ম জমা দিতে হবে না। যাদের বয়স ১৮ বা তার বেশি হলেও এখনো ভোটার কার্ড তৈরি হয়নি, তারা আলাদা করে নতুন ভোটার আবেদন জমা দিতে পারবেন।

ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে:

• মৃত ভোটারদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে।

• যারা অন্য জেলায় বা রাজ্যে স্থানান্তরিত হয়েছেন, তাদের নাম পুরনো তালিকা থেকে বাদ দিয়ে নতুন ঠিকানায় অন্তর্ভুক্ত করা হবে।

• যাদের নথি অসম্পূর্ণ বা ভুয়ো তথ্য জমা পড়েছে, তাদের নামও বাদ পড়বে।

• যারা সময়মতো SIR ফর্ম জমা দেবেন না, তাদের নামও ফাইনাল লিস্ট থেকে বাদ পড়তে পারে।

অন্যদিকে, যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে বা বৈধ পরিচয়পত্র আছে, কিংবা বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের নাম ভোটার SIR তালিকা থেকে বাদ পড়বে না।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ২০২৬, যেখানে থাকবে শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.