নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিশেষ প্রতিবেদন – অনলাইন বঙ্গদর্পণ :
নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুশীলা কার্কি। তিনি এখন নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ভারতের প্রতিবেশী রাষ্ট্র ও বাংলার সীমান্ত-সংলগ্ন দেশ নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের তরুণ প্রজন্ম তথা “জেন জেড”-এর প্রশংসা করেছেন, যারা পূর্বতন সরকারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে নতুন পরিবর্তনের পথ তৈরি করেছে।