সীমান্ত সংঘাতে কম্বোডিয়ায় ব্যাপক বাস্তুচ্যুতি, অর্ধমিলিয়নের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
থাইল্যান্ডের সঙ্গে সীমান্তে টানা দুই সপ্তাহ ধরে চলমান সংঘর্ষের ফলে কম্বোডিয়ায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানী নমপেন থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাবর্ষণ, রকেট হামলা ও আকাশপথে হামলার আশঙ্কা বেড়ে যাওয়ায় নারী ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ত্যাগ করেছে। এসব পরিবার বর্তমানে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে থাইল্যান্ডও জানিয়েছে, নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘাতের কারণে দেশটির ভেতরে প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উভয় দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।