Tranding

সোভিয়েত ইউনিয়নের পথেই কি আমেরিকা? ট্রাম্পের যুদ্ধ-অর্থনীতি ও শুল্কনীতিতে আশঙ্কা পতনের

১৯৯১ সালে পতন হয়েছিল সোভিয়েত ইউনিয়নের। ৩৪ বছর পর একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র—এমন আশঙ্কাই প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধনীতি, অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় এবং একের পর এক শুল্ক আরোপের সিদ্ধান্ত আমেরিকার অর্থনীতিকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশের জাতীয় ঋণ ইতিমধ্যেই ৩৭ লক্ষ কোটি ডলারে পৌঁছেছে। শুধু সুদের খাতেই বছরে ১ লক্ষ কোটি ডলার ব্যয় করছে ওয়াশিংটন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস—২০৩০ সালের মধ্যে ঋণের পরিমাণ জিডিপির ১৪০ শতাংশ ছুঁতে পারে।

অর্থনীতিবিদ উইম নাউড সতর্ক করে বলেছেন, সোভিয়েত ইউনিয়নের মতোই যুদ্ধ-অর্থনীতি ও জ্বালানি নির্ভরতার কারণে আমেরিকা ধ্বংসের পথে হাঁটছে। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, নতুন কোনও মুদ্রা বাজারে এলে ডলারের আধিপত্যও নষ্ট হতে পারে। তবে অন্যদের মতে, আমেরিকার বিশাল স্বর্ণভান্ডার এই দেশকে সোভিয়েতের মতো পতন থেকে রক্ষা করতে পারে।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.