Tranding
জেলার খবর / October 13, 2025

মঞ্জিলহাটিতে যুব বৈঠক অনুষ্ঠিত

মঞ্জিলহাটি, উত্তর ২৪ পরগনা, ১২ অক্টোবর ২০২৫ :কুদ্দুস আলি মোল্লা।

উত্তর ২৪ পরগনার মঞ্জিলহাটি ইউনিটের উদ্যোগে রবিবার এক যুব বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচডি পাঠরত তৌহিদ আলম, যিনি সংগঠনের দাওয়াত ও উদ্দেশ্য সম্পর্কে অবগত হন এবং উদ্যোগটিকে সাধুবাদ জানান। তিনি বলেন, “এরকম উদ্যোগ আরও বেশি করে গ্রহণ করা প্রয়োজন” এবং ভবিষ্যতে সংগঠনের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করেন।

মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী হিন্দের মঞ্জিলহাটি মোকামের আমির সাদিক আলী। উপস্থিত ছিলেন সলিডারিটি মঞ্জিলহাটির দায়িত্বশীল হাসান ভাই, উত্তর ২৪ পরগনা জেলার অর্গানাইজিং সেক্রেটারি মোঃ রাজু মনি, এবং এসআইও’র দায়িত্বশীল মারুফ বিল্লাহ।

বৈঠকে প্রায় ১২ থেকে ১৫ জন যুবক অংশগ্রহণ করেন। তারা সংগঠনের কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন এবং সিদ্ধান্ত নেন যে আগামীতে প্রতি ১৫ দিন পরপর একটি করে যুব বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় স্থানীয়ভাবে দুইজন যুবককে দায়িত্বশীল হিসেবে মনোনীত করা হয় — জাহির আলম এবং শেখ মঞ্জিরুল হক।

আয়োজকরা জানান, এ ধরনের বৈঠকের মাধ্যমে এলাকার যুব সমাজকে নৈতিক ও সামাজিকভাবে জাগ্রত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয় সলিডারিটি মঞ্জিলহাটির দায়িত্বশীল হাসান ভাই এবং জামায়াতের মোকামী আমির সাদিক আলীর আন্তরিক প্রচেষ্টায়।

সবশেষে আল্লাহর নিকট দোয়া করা হয়, তিনি যেন এই প্রচেষ্টাকে কবুল করেন এবং আগামীতে আরও সাফল্য দান করেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.