Tranding

জারিফের বিস্ফোরক দাবি: “রাশিয়ার প্রস্তাব ছিল ইরানের বিরুদ্ধে”

ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে নতুন তথ্য ফাঁস করেছেন। তিনি দাবি করেছেন, আলোচনার সময় রাশিয়ার প্রস্তাবগুলো ইরানের স্বার্থবিরোধী ছিল এবং “স্ন্যাপব্যাক” (স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা পুনর্বহাল) ধারা যুক্ত করা হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তাঁর চূড়ান্ত সমঝোতায়।

ইরনা সংবাদ সংস্থাকে জারিফ বলেন, আলোচনার এক পর্যায়ে কেরি প্রতি ছয় মাস অন্তর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত নবায়নের প্রস্তাব দেন। “আমি সেটি প্রত্যাখ্যান করি, কারণ এটি আমার বুদ্ধিমত্তার প্রতি অপমান,” বলেন জারিফ, “পরে কেরি জানালেন, প্রস্তাবটি আসলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের।”

জারিফ আরও জানান, “ল্যাভরভ তখন বলেছিলেন, ‘আপনারা অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য পাঁচ বছরের বেশি পাবেন না।’ আমি রাজি হইনি, এবং সেই রাতেই রাশিয়ার আপত্তি সত্ত্বেও চূড়ান্ত পাঠ প্রস্তুত হয়।”

উল্লেখ্য, এর আগে ল্যাভরভ অভিযোগ করেছিলেন যে, জারিফ “স্ন্যাপব্যাক” ধারা যুক্ত করে ইরানের জন্য এক “আইনি ফাঁদ” তৈরি করেছিলেন।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.